টেকনাফ র‌্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : র‌্যাব-৭,টেকনাফ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা ও ২ রোহিঙ্গাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে।
গত ২০ জানুয়ারী রাত সাড়ে ৭টারদিকে র‌্যাব-৭, চট্টগ্রাম ক্যাম্প উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা মাহতাবের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল হাজাম রাস্তার জনৈক মোঃ আইয়ুব আলীর চায়ের দোকানে অভিযানে গেলে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে হাজাম রাস্তার বাগান পাড়ার আমির হামজার পুত্র মোঃ আইয়ুব আলী (৩৮), কুতুপালং এ-১ ব্লকের মৃত জাহিদ হোছনের পুত্র ইমান হোসেন (৬০) ও ইমান হোসেনের স্ত্রী নুর বেগম (৪০) কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে চা দোকান ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১৭ কেজি গাঁজা ও নগদ ৩২হাজার ৬শ টাকা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।