টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সদর আ’লীগের সম্মানিত সাবেক নির্বাচিত সভাপতি জননেতা জনাব নুরুল আলম এর নাম ইয়াবা ব্যবসায়ী গডফাদারের তালিকার নাম দিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা সদর আওয়ামী পরিবার বিস্মিত ও হতবাক। আমরা সদর আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ প্রত্যেক ওয়ার্ড আ’লীগের সভাপতি/সম্পাদক এই তালিকা সংবাদের বিরুদ্ধে তিব্রপ্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
আমাদের জানামতে উনি কখনও এই অবৈধ ব্যাবসার সাথে জড়িত ছিলেন না কারন উনি যখন সদরের চেয়ারম্যান ছিলেন তখন একই সাথে সদর আ’লীগের নির্বাচিত সভাপতিও সে সুবাদে খুব কাছে থেকে আমরা দেখেছি ঐ ব্যবসার কোন লেন দেনের বিচার পয্যর্ন্ত উনার পরিষদে রিসিভ করতেন না বরং ধিক্কার জানাতেন।উলটো ঐ বিচার প্রার্থিকে ইয়াবা ব্যাবসা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন।
এমতাবস্তায় কিভাবে উনি গডফাদার হলেন আমাদের বোধগম্য নয়। আমাদের ধারনা রাজনৈতিক প্রতিপক্ষ উনার জনপ্রিয়তাই ইর্ষানিত হয়ে এবং সম্প্রতি তিনি উপজেলা যুবলীগকে মাঠ পর্যায়ে ঢেলে সাজাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফলে প্রতিপক্ষ এই তালিকাভোক্ত করতে ষড়যন্ত্র করেছে। সুতরাং তালিকা প্রনয়ন কারী সংশিলিষ্ঠ সকল কে আমরা অনরুধ করব অনতি বিলম্বে সুষ্ঠ তদন্ত পূর্বক উনারনাম তালিকা থেকে বাদ দেওয়া হউক।
নিবেদক
ডা. নুর মোহাম্মদ গণি, ভারপ্রাপ্ত সভাপতি
গুরা মিয়া, সাধারন সম্পাদক
টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগ
