টেকনাফে বসত-বাড়িতে পুলিশী অভিযানে ই*য়া*বা*সহ আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল বসত-বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,২রা জুলাই রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে বিশেষ একদল ফোর্স নিয়ে সদর ইউনিয়নের উত্তর লম্বরী মোজাহার মিয়ার বসত-বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক মৃত আব্দুল খালেকের পুত্র মোজাহার মিয়া ওরফে মোজাহার (৩৮) কে গ্রেফতার করে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###