মুক্তিযুদ্ধে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর পর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

পুলিশ কর্মকর্তাদের মধ্যে রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান- ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ নারী কল্যাণ সমিতি।