টেকনাফে পুলিশের হাতে ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ মাদক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ১৭ডিসেম্বর সকাল ৭টারদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার এস,আই (নিঃ) সুদর্শন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় চেকপোস্ট করাকালে সন্দেহজনক ১টি কালো রংয়ের প্রাইভেট কার (চট্ট-মেট্রো-খ-১১-২৪৬০) নিয়ে ঝর্ণা চত্বর হতে মেরিন ড্রাইভের দিকে যাওয়ার সময় গাড়ীটি তল্লাশী করার জন্য থামানোর সংকেত দেওয়া হয়। এসময় ১জন লোক গাড়ী থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার মৃত মৌলভী দলিলুর রহমানের পুত্র আসাদুল্লাহ (৩০) কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়ীটি তল্লাশী করে ধৃত মাদক কারবারী গাড়িতে কৌশলে লুকানো অবস্থায় ৬হাজার ৫শ ইয়াবা নিজ হাতে বের করে দেয়। এরপর মাদক বোঝাই প্রাইভেট কারটি জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি জানান,ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ###