টেকনাফে পানের বরজে আরও ১ লাখ ২০ হাজার ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আখতার হোসেন হীরু, টেকনাফ :
টেকনাফে পানের বরজে আরও ১ লাখ ২০ হাজার ইয়াবা করেছে পুলিশ |
টেকনাফ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দীন খানের নির্দেশে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালান উদ্ধার করে। পুলিশের অভিযানে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ১ লাখ ২০ হাজার পিস এবং আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা বলে জানা যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দীন খান জানান, সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকা দিয়ে মাদক পাচারকারীরা ইয়াবার একটি বড় চালান পাচার করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় থানা পুলিশের ওসি (অপারেশন) শফিউল আজমের নেতৃতে এসআই সাইফুল সহ পুলিশের একটি চৌকস দল অভিযানে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থলে ব্যাপক তল্লাসী চালিয়ে একটি পানের বরজের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করে। পরবর্তীতে সেখানে গণণা করে ১ লাখ ২০ হাজার পিস পাওয়া যায়।