টেকনাফে ধার নেওয়া চাল ফেরত চাওয়ায় দুপক্ষের সংঘর্ষ ; দোলা ভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নি*হ*ত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে ধার নেওয়া চাল ফেরত চাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দোলা ভাইয়ের ছুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যালকের মৃত্যু হয়েছে।

জানা যায়,২৪ জানুয়ারী সকাল সাড়ে ৭টারদিকে টেকনাফের সাবরাং ইউপির পেন্ডল পাড়ায় শাহ আলম (২৮) এর স্ত্রী প্রতিবেশী মৃত আহমদ হোছনের পুত্র জাফর আহমদ (৫০) এর উঠানে গিয়ে তার স্ত্রীর নিকট কিছুদিন আগে ধার দেওয়া চাল ফেরত চায়। তা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা শ্যালক শাহ আলম এবং দোলা ভাই জাফর আহমদ নিজ নিজ ঘর হতে বের হয়ে কথা কাটাকাটি ও ঝগড়ায় লিপ্ত হয়। প্রথমে শ্যালক শাহ আলম লাঠি দিয়ে দোলা ভাই জাফরকে আঘাত করে। এতে দোলা ভাই জাফর আলম ক্ষুদ্ধ হয়ে দৌড়ে ঘর হতে ১টি ছুরি এনে শ্যালক শাহ আলমের পেটে মারলে শাহ আলম রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন শাহ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। দুপুর ১২টারদিকে ছুরিকাঘাত শাহ আলমকে কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন।

এদিকে স্থানীয় সুত্রের দাবী, সন্ধ্যারদিকে স্থানীয় জনতা ঘাতক জাফরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। তবে তাকে আটকের বিষয়ে তাৎক্ষণিক পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান,ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ###