হ্নীলায় চুরিকাঘাতে নিহত ব্যক্তির দাফন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম:হ্নীলায় বার্মাইয়া সন্ত্রাসীদের চুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিতহ ব্যক্তিকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
২২অক্টোবর সকাল সাড়ে ৮টায় উপজেলাস্থ হ্নীলার লেদা কেন্দ্রীয় গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে দাফন করা হয়। এই ব্যাপারে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি বলে থানার ডিউটি অফিসার জানান। এদিকে স্থানীয় একটি সুত্র জানিয়েছে চুরিকাঘাত করে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ৮জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
গত ১৯ অক্টোবর রাত ১০টারদিকে লেদা টাওয়ার সংলগ্ন মৌলভী পাড়ায় ইউছুপ আলীর বাড়ির সামনে আবু ছিদ্দিককে বিশেষ চক্রের ইন্দনে বার্মাইয়া মোহাম্মদ হোছনের পুত্র ধলাইয়া ও কালাইয়া মিলে চুরিকাঘাত করে। ২১অক্টোবর ভোর পৌনে ৬টারদিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার মৃত কালা চাঁনের পুত্র আবু ছিদ্দিক (৩১) মৃত্যুবরণ করে।