টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে জরিপ কার্যক্রম গ্রহণ করা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই বুধবার বিকালে উপ কর কমিশনার কার্যালয় এর পক্ষে টেকনাফ আয়কর অফিসে সার্কেল কর্মকর্তা রাজীব রানা মল্লিকের সভাপতিত্বে কার্যক্রম অধিকতর বেগবান করার লক্ষ্যে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন কর পরিদর্শক জুনায়েদ আল মামুন (টেকনাফ) টেকনাফ বাস স্টেশন বণিক সমিতির সহ-সভাপতি ফরহাদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল করিম, টেকনাফ পৌরসভার কর আদায়কারী রবিউল ইসলাম, করদাতা করদাতা আব্দুল লতিফের প্রতিনিধি মাহফুজ, প্রকৌশলী শওকত হোসেন, ডিগ্রি কলেজের শিক্ষার্থী কেফায়েতুল হাসান প্রমুখ। 
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরকে অংশগ্রহণে উক্ত জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যাতে করনেট সম্প্রসারণে উদ্বুদ্ধ হয়ে তারা কর্মজীবনে কর প্রদান করে এবং নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে পারেন। মাঠ পর্যায়ে জরিপ টিম ব্যবসায়ীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জরিপ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।
