টেকনাফ টুডে ডেস্ক : আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপে ২৯ দলের জায়গা চূড়ান্ত হয়েছে। শুক্রবার কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র।
প্রতিবারই বিশ্বকাপে মৃত্যুকূপে পড়ে ফেবারিট কোন দল এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। পটে তিনে থাকা পোল্যান্ড, সার্বিয়া ও জাপান ছিল ওই বড় দল। এর মধ্যে ইউরোপের পোল্যান্ড ও সার্বিয়াকে পেয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিল। পট ফোর থেকে আর্জেন্টিনা পেয়েছে সৌদি আরবকে। ব্রাজিল পেয়েছে ক্যামেরুনকে। আফ্রিকার এই দলটিও শক্তিশালী। তাদের গ্রুপকে মৃত্যুকূপ বলা চলে।
গ্রুপ ‘এ’- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, স্কটল্যান্ড/ওয়েলস/ ইউক্রেন
গ্রুপ ‘সি’- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ‘ডি’- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ ‘ই’- স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড
গ্রুপ ‘এফ’- বেলজিয়ান, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গ্রুপ ‘জি’- ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ ‘এইচ’- পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা
গ্রুপ পর্বে গত আসরে বাদ পড়েছিল জার্মানি। এবারও তারা সহজ দল পায়নি। পট দুইয়ে ছিল জার্মানি। পট এক থেকে তারা পেয়েছে স্পেনকে। সঙ্গে যোগ হয়েছে জাপান। এশিয়ায় খেলা হওয়ায় সামুরই খ্যাত জাপান ছেড়ে কথা বলবে না। তাদের অন্য দল হবে কোস্টারিকা বা নিউজিল্যান্ড।
ইংল্যান্ড গ্রুপ ’বি’ তে পড়েছে। তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তরুণ বেশ কিছু ফুটবলার নিয়ে ভালো ছন্দে আছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে পট ফোর থেকে যুক্ত হবে স্কটল্যান্ড, ওয়েলস কিংবা ইউক্রেন। ইউরোপের দল হওয়ায় তারাও চোখ রাঙাবে।
দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়। প্রতি পটে ছিল আটটি করে দল। ড্র পট ওয়ান থেকে শুরু হয় এবং আটটি দল আট গ্রুপে জায়গা পায়।
৪ পটে ৮ দল
১. কাতার (স্বাগতিক), ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল
২. নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, সুইজারল্যান্ড, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো
৩. ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সেনেগাল, তিউনিসিয়া
৪. ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, কানাডা, ক্যামেরুন, ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড, নিউজিল্যান্ড/কোস্টারিকা, পেরু/অস্ট্রেলিয়া/আমিরাত
