বিশেষ প্রতিবেদক : হ্নীলা-হোয়াইক্যংয়ের রুচিশীল গ্রাহকদের চাহিদা পূরণ এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গুণমান সম্পন্ন কাপড় সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হ্নীলা ঢং ফ্যাশন।
২৪ জুলাই (শুক্রবার) সকালে হ্নীলা পুরান বাজার রোডের নিউ মার্কেটের ২য়তলায় সি-ব্লকের ১নং দোকানের ঢং ফ্যাশনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে খতমে কোরআনের আয়োজন করা হয়। খতমে কোরআন শেষে বিশেষ মোনাজাত করা হয়। বাদে জুমা মিষ্টি বিতরণের মাধ্যমে বিভিন্ন এলাকা হতে আগত ক্রেতা সাধারণের গুণগত কাপড় এবং প্রসাধনী সামগ্রী বিক্রির মাধ্যমে ব্যবসা জগতে আনুষ্ঠানিক পদার্পণ শুরু করেন।
হ্নীলা ঢং ফ্যাশনের প্রোপাইটর ইমান হোছন বলেন, রুচিশীল মানুষের চাহিদা পূরণের প্রতিশ্রæতি নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা। এই ব্যাপারে সকলের মতামত, সুপরামর্শ এবং আন্তরিক সহায়তা কামনা করছি। ###
