উখিয়ার বালুখালী সীমান্তে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
বিশেষ প্রতিবেদক : সুত্র জানায়, গত ২৬জুন রাতের প্রথম প্রহরে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের এর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির টহল দল সীমান্ত পিলার বিডি ২১ হতে প্রায় ৮শ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং- ২৫৫৪৪১ মানচিত্র ৮৪/৪ সি), বিওপি হতে ১কিঃ মিঃ পূর্ব দিকে কাটাপাহাড় নামক স্থানে অবস্থান করে।কিছুক্ষণ পর মায়ানমার হতে ১জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহল দল তাকে ধাওয়া করে উখিয়া ডিগলিয়ার চাকবৈঠার মৃত ছিদ্দিকের পুত্র চোরাকারবারী মোঃ আকবর (৬৫) দৌড়ে পালায়নকালে টহল দলের নিকট ধৃত হয়। পরে টহলদল ধৃত ব্যক্তির হাতে থাকা কালো পলিথিন ব্যাগে খাকী ট্যাপ দ্বারা মোড়ানে একটি পোটলা পাওয়া যায়। উক্ত পোটলার মধ্যে হতে ১টি প্যাকেটে ১০হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান,আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।###
