
হুমায়ূন রশিদ : উখিয়া-টেকনাফের ৪টি ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত ২১জন পুরুষ ও নারী ফুটবলারের সমাপনী অনুষ্ঠান ও সামাজিক সংযোগ প্রকল্পের আওতায় কাঠের ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে উখিয়া-টেকনাফের ৪টি ইউনিয়নের ফুটবল প্রশিক্ষণে দক্ষতা অর্জনকারী ২১জন নারী-পুরুষ প্রশিক্ষকদের মধ্যে ক্রেস্ট ও ব্যাগ বিতরণ উপলক্ষ্যে এক সভা কোস্ট ফাউন্ডেশন কক্সবাজারের সহকারী পরিচালক ও রিজিওনাল টিম লিডার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ফাউন্ডেশনের স্পোর্টস কো-অর্ডিনেটর আরিফ উল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এতে বক্তব্য রাখেন ইউএনএইচসিআর প্রতিনিধি মিস্টার কেইন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ, ইউএনএইচসিআরের স্পোর্টস ফোকাল জামাল সাদেক রিফাত, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল হোছাইন, (৭,৮ ও ৯নং) ওয়ার্ডের মহিলা মেম্বার মর্জিনা আক্তার,(৩,৫ ও ৬নং) ওয়ার্ডের মহিলা মেম্বার নাসরিন পারভীন, উপজেলা ক্লাব কমিটির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রণী, ক্রীড়া সাপোর্ট ক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ ইলিয়াছ মিন্টু, প্রশিক্ষণার্থী খিমা চাকমা ও মিজানুর রহমান প্রমুখ। এতে বক্তারা মাদকের অপরাধ থেকে উখিয়া-টেকনাফের যুবক-যুবতিদের রক্ষা করে ক্রীড়ামুখী করে দেশ ও জাতির সম্পদে পরিণত করতে কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান। আগামীতে এই উদ্যোগ আরো সম্প্রসারিত করার পাশাপাশি পর্যাপ্ত মাঠ সৃষ্টিতে ভূমিকা পালনের আহবান জানানো হয়।



এছাড়া হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছালেহ আহমদ, ক্রীড়াবিদ ইব্রাহীম খলিলসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফুটবল প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ২১জন নারী-পুরুষকে ক্রেস্ট ও ব্যাগ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে দুপুরে কোস্ট ফাউন্ডেশনের সামাজিক সংযোগ প্রকল্পের আওতায় রঙ্গিখালী লামার পাড়ায় কাঠের ব্রীজ নির্মাণ কাঠের উদ্বোধন করা হয়। এসময় অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ব্রীজটি নির্মিত হলে বর্ষাকালে কয়েক শত পরিবার জলাবদ্ধতা ও চরম ভোগান্তি হতে রক্ষা পাবে। ###


