ফারুক আহমদ, উখিয়া :
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য আইন বিষয়ক অবহিত করণ সভা গত বুধবার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্টিত হয়েছে।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহায়তায় অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: নুরুল আলম। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বক্তব্য রাখেন কাশেদ নুর, দিদারুল আলম, মাকছুদুর করিম, মো: শামীম প্রমুখ।
সভায় গুনগত মানসম্পন্ন খাদ্য উৎপাদন, প্যাকেট জাত করণ ও বাজার জাত করণ এবং বিশুদ্ধ খাদ্য সামগ্রী মজুদ, গুদাম জাত এবং ক্রেতাদের নিকট বিক্রি বিষয়ে উদ্ধুদ্ধ করা হয়। এসময় হোটেল ও রেস্টুরেন্ট মালিক, বেকারী এবং কনফেকশনারীর খাবার সামগ্রীর উৎপাদনকারীগন উপস্থিত ছিলেন।
