টেকনাফে প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে ৭টি ওয়ার্ড জলাবদ্ধতার শিকার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামসু উদ্দিন, টেকনাফ :
টেকনাফে টানা তিনদিন প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে টেকনাফ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। টেকনাফ পৌর এলাকা খালভরাট, ড্রেইন দখল, অপরিকল্পিত ভাবে বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ কায়ুকখালী খালের উভয় পার্শ্বে ভরাট ও ড্রেইন ভরাটের কারণে এ জলাবদ্ধতার একমাত্র কারণ বলে পৌর এলাকার বিশিষ্ট জনেরা অভিযোগ করেন।

পৌর এলাকা সরেজমিন পরিদর্শন করে জানা যায়, গত ৩দিন ধরে টানা মূষলধারে প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে বেশ কয়েকটি ওয়ার্ড জলাবদ্ধতা শিকার হয়।

ঝুকিপূর্ণ ওয়ার্ডগুলো হচ্ছে, কলেজপাড়া, অলিয়াবাদ, কে কে পাড়া, পুরাতন পল্লান পাড়া ও ইসলামাবাদ এছাড়া টেকনাফ পৌর শহর ষ্টেশন শাপলাচত্তর ও থানা সড়কে সামান্য বৃষ্টি হলেই হাটুপরিমাণ ময়লা যুক্ত পানি জমে থাকে। বৃষ্টির পানি নিস্কাষনে পরিকল্পিত ব্যবস্থা না থাকার কারণে এ অবস্থা চলছে। নির্মাণকৃত ড্রেইনে ময়লা অবর্জনা ভরপুর এবং পর্যাপ্ত ও প্রশস্থ ড্রেইন না থাকার কারণে ষ্টেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় রাস্তার উপর বৃষ্টির পানি জমে থাকে।

অপরদিকে প্রধান সড়কের আশপাশে মাছ ও তরিতকারী বাজার এবং ভাসমান স্থাপনা নির্মাণ করার ফলে ঐসব দোকানের ময়লা আবজনা ড্রেইনে চলে যায়। যার কারণে বৃষ্টির পানি চলাচলে বাধাগ্রস্থ হলে ঐসব এলাকা জলাবদ্ধতা রূপ নেয়। জলাবদ্ধতা ও ময়লা আবর্জনা জমে থাকার কারণে মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পৌরবাসী স্বাস্থ্য সম্পন্ন নগরায়ন এবং জলাবদ্ধতা থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষন।

এ রির্পোট লেখা পর্যন্ত স্থানীয় কোন জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শন করেননি।