আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল কাল ; মুখোমুখী রয়েল স্টার বনাম জামাল মেম্বার ফুটবল একাদশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ৩য় আসরের ফাইনাল খেলায় সাইনিং স্টার ফুটবল একাদশ বনাম রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ মুখোমুখী হবে। এতে ক্রীড়াপ্রেমী সবাইকে উপস্থিত থাকার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

২৫ মার্চ বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর আসরের ফাইনাল খেলা সাইনিং স্টার ফুটবল একাদশ এবং রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় নামীদামী খেলোয়াড়, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
আকর্ষণীয় ফাইনাল খেলা ও জাঁকজমক পুরস্কার বিতরণ উপভোগ করার জন্য টূর্ণামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রীড়াপ্রেমী সবাইকে আমন্ত্রন জানানো যাচ্ছে। ###