নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উখিয়া সদর ষ্টেশন প্রদক্ষিন করেন। এর পর গতকাল শনিবার দুপুর ২ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনষ্টিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছেনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমূখ।
