রো*হি*ঙ্গা মাঝিকে কু*পি*য়ে হ*ত্যা*র ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাঝি কে (নেতা) কুপিয়ে হত্যার ঘটনায় ৩৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সনজিদা বাদী হয়ে করা মামলায় ১৫ জনকে এজাহার নামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) উখিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
তিনি জানান, উখিয়া ক্যাম্প ১৮ এ দুষ্কৃতকারীদের হামলায় নিহত বি ব্লক এর মাঝি (নেতা) আজিম উদ্দিন হত্যা কান্ডের ঘটনায় তার স্ত্রী সনসিদা (৩৬) বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (উখিয়া থানা/ নং-৫২)। মামলায় ১৫ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা আরো ১৫/২০ জন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে ময়না তদন্ত শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয়েছে।
আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ও ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা  ক্যাম্প-১৮ এর ব্লক-বি এর সাব-ব্লক-এম/৯ এ ব্লক মাঝিরা রাতের বেলায় ভলান্টিয়ারদের ডিউটি বন্টনের সময় ২০-২৫ জন দুষ্কৃতকারী অতর্কিত ভাবে দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালায়। হামলায় রোহিঙ্গা মাঝি আজিমউদ্দিন, সাব মাঝি সৈয়দ করিম এবং রহিমুল্লাহ গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজিমউদ্দিন মারা যান। ঘটনার পরপরই সন্ত্রাসীরা ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়।