নাইক্ষ্যংছড়িতে হামলায় আহত সাংবাদিকের অবস্থার অবনতি ; উন্নত চিকিৎসা প্রয়োজন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কমিটির সদস্য এবং দৈনিক মানব কন্ঠ পত্রিকার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি আহত সাংবাদিক আব্দুর রশিদের অবস্থার অবনতি ঘটেছে।

তাকে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার (৪ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। তাহাকে আরও উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
285790843 2872279023077947 6699206633329338193 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার (৩ জুন) বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালালে এতে তিনি গুরুতর আহত হন। ওই দিন বেলা সাড়ে ১২ টার দিকে সাংবাদিক আব্দুর রশিদকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করান।
৭ জুন দুপুরে সরেজমিনে গিয়ে জানাযায়, বাইশারী বাজার এলাকায় জনতা কর্তৃক গণধোলাইয়ে নিহত কুখ্যাত ডাকাত সাহাব উদ্দিনের ভাই মোঃ রফিক ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান এবং বহু মামলার আসামি আজিজুল হক পুতিয়াসহ কয়েক জন মহিলা মসজিদের পুকুরটি তাঁদের পুকুর বলে দাবী করে এ হামলা চালায়। এ ঘটনায় আব্দুর রশিদ গুরুতর আহত হলে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মসজিদ কমিটির লোকজন। সেখানে চিকিৎসায় চালিয়ে আসছিল কর্মরত চিকিৎসকরা। আঘাতে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেও চিকিৎসার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ আরও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এদিকে ঘটনার ৪-৫ দিন অতিবাহিত হলেও এখনো দিবালোকে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা। আইনগত অভিযোগ দেওয়ার পরও কোন আসামী গ্রেপ্তার না করায় সাংবাদিক মহলসহ সর্বত্রে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যথায় সাংবাদিক মহল ও সুশীল সমাজ মানববন্ধনসহ লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করবে বলে জানান নেতৃবৃন্দ ।