২৩ শে মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩শে মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে কয়েক দফায় বাড়িয়ে বিধিনিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত করা হয়। সেটি আজ শেষ হচ্ছে। নতুন করে আরও সাত দিন বিধিনিষেধ আরোপ করা হলো।