টেকনাফ লেঙ্গুরবিল গাউছিয়া জামে মসজিদের জন্য দুই সৌদি প্রবাসীর অনুদান

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ সদর ইউনিয়নর গাউছিয়া জামে মসজিদের উন্নয়ন এবং মুসল্লিদের সুবিধার্থে স্থানীয় দুই সৌদী প্রবাসী দেড় লাখ টাকার দামে টাইলস অনুদান দিয়েছেন। এতে মুসল্লীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল।

জানা যায়, ৭জুন সকাল ১০টারদিকে সৌদিয়া প্রবাসী টেকনাফ লেঙ্গুরবিল সাবেক মেম্বার মরহুম মাওঃ আনোয়ারের পুত্র ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ছৈয়দ হোছাইনের ভগ্নিপতি আলহাজ্ব মাওঃ মোহাম্মদ আইউব এবং অপর ভগ্নিপতি একই এলাকার আলহাজ্ব নুর আহমদের পুত্র আবদুর রহিম মিলে যৌথভাবে চট্টগ্রামস্থ আনজুমান ও রহমানির আহমদিয়া সুন্নিয়া কর্তৃক পরিচালিত লেংগুরবিল মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা সংলগ্ন নবনিমিত গাউছিয়া জামে মসজিদ এর উন্নয়নের (ফ্লোর) জন্য দেড় লাখ টাকার দামে টাইলস অনুদান দেন।

আনুষ্ঠানিকভাবে এই অনুদান বুঝে পাওয়ায় স্থানীয় মুসল্লী. মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা. শিক্ষার্থী ও অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর দাকাদের মরহুম মাতা পিতার ইছালী ছওয়াবের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এই মসজিদের আরো সৌন্দর্য বর্ধন উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মসজিদকে অন্যতম মডেল মসজিদে রূপান্তরিত করার আহবান জানানো হয়।