টেকনাফের হোয়াইক্যংয়ে মাদক ও জঙ্গী বিরোধী সভায় এসপি
শাহীন শাহ, টেকনাফ :
টেকনাফে মাদক, জঙ্গী, দূর্নীতি ও সন্ত্রাস বিরোধী সভায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, ‘মাদকসহ যে কোন অপরাধ প্রতিরোধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করলে মাদক মুক্ত টেকনাফ উপহার দেওয়া সম্ভব। সরকারের নির্দেশনায় মাদক, জঙ্গী, দূর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পনের সুযোগ দেওয়া হচ্ছে। আতœসমর্পন না করলে দেশ ছাড়–ন, না হয় শেষ পরিণতির জন্য প্রস্তুতি নেন। এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পুলিশের কেউ মাদকে জড়িত থাকলেও তাদের কোনো মতেই ছাড় নই। অন্যান্য ইয়াবা ব্যবসায়ীদের সমতূল্য আচরণ করা হবে তাদের সাথে। কোমরে রশি বেধেঁ টেনে হিছঁেড় থানায় নিয়ে যাওয়া হবে। কোন ধর্মেই মাদকের ব্যবহার ও ব্যবসায় সমর্থন করেন না। এ ঘৃণ্য মাদক ব্যবসায় জড়িত না হবার হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
গতকাল সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় হোয়াইক্যং বাজার সত্বরে কক্সবাজার জেলা ও হোয়াইক্যং কমিউিনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি শফথ করে বলেন, আমরা মাদক নির্মূল করতে কক্সবাজারে আগমণ করেছি। যে কোন মূল্যেই টেকনাফ সহ পুরো জেলায় মাদক মুক্ত করে ছাড়বই ইনশা আল্লাহ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবিএমএস দোহা, ইউএনডিপির প্রতিনিধি মোঃ খালেদ হোসেন, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, হোয়াইক্যং কমিউনিটি পুলিশের সভাপতি হারুনর রশিদ সিকদার, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হোয়াইক্যং কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, নয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী।
চ্যানেল আরটিভি ও ভোরের কাগজের টেকনাফ প্রতিনিধি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ’র সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোর আন তিলাওয়াত করেন, হোয়াইক্যং মসজিদের খতিব নুরুল আমিন, ত্রি পিটক পাঠ করেন মাষ্টার বিমল বড়–য়া, গীতা পাঠ করেন বাবু মণিশংকর নাথ। বক্তাগণ সভা আয়োজনকারী ও হোয়াইক্যং কমিউনিটি পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে পুলিশের কর্মকর্তা ও সদস্যগণ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, ধর্মীয় , রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।
