সম্প্রতি টেকনাফে সংঘঠিত নুরুল হক ভুট্টো হত্যাকান্ডটি ব্যাপক আলোচিত একটি ঘটনা। এই ঘটনার পর ভুট্টোর ভাই বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে থানা পুলিশ ও র্যাব মামলার ১১ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তবে এই মামলার অন্যতম আসামী তৌকির আহমদ
নিজেকে নির্দোষ দাবী করে নিজের ফেইসবুকের টাইমলাইনে দীর্ঘ স্ট্যাটাস ও ভিডিও বক্তব্য উপস্থাপন করেছেন ভুট্টো হত্যা মামলার আসামী তৌকির আহমেদ। তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো টুডের পাঠকদের জন্য।
গত ১৫ মে নাজির পাড়া বনাম মৌলভীপাড়া সংঘর্ষে নুরুল হক ভুট্টো সাহেব নিহতের ঘটনায় আমি একজন মানুষ হিসেবে মুসলমান হিসেবে গভীর ভাবে শোকাহত, মর্মাহত এবং অনেকটা ব্যথিত
আমি ওনার আত্তার মাগফেরাত কামনা করছি পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি..!!
এই নৃশংস জগন্য
হত্যাকান্ডে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেইসবুক ও মিডিয়ার সামনে যে আমার ছবি ব্যবহার ও আমার নাম উল্লেখ করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মান ক্ষুণ্ণ ও ইমেজ নষ্ট করা হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই..!!
পাশাপাশি এই নৃশংস হত্যাকান্ডের মামলায় যে পরিকল্পিত ভাবে আমাকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন রাজনৈতিক ভাবে আসামী করা হয়েছে, সেই আমি একজন নির্দোষ নিরপরাধ হয়ে ও কেন এরকম জগণ্য হত্যা মামলার আসামী? এই মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক..!!
কি এমন অপরাধ আমার? কেন শুধু শুধু এরকম একটা জগণ্য হত্যা মামলায় আমাকে আসামী করা হয়েছে? কেন এই নৃশংস হত্যা কান্ড কে প্রশ্ন বিদ্ধ করতেছেন? আমার মত একজন নিরপরাধ নির্দোষ মানুষ কে অপরাধী বানিয়ে..!!
হত্যা মহা পাপ এই রকম হত্যার মত জগণ্য পাপে আমি সম্পৃক্ত হব কিংবা আমার সংশ্লিষ্টতা ও উপস্থিতি থাকবে এটা ভাবলেন কিভাবে?
আল্লাহ্ সত্য, রাসুল সত্য, কোরআন সত্য আল্লাহর কছম সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেইসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাই ও বোনের সুশীল সমাজ বৃন্দ ঘটনাটি যেভাবে দেখছেন,জানছেন,শুনছেন, বুঝছেন, আমি ও সেইম সেভাবে, দেখছি,জানছি, বুঝছি এর থেকে বেশি কিছু জানি না কসম
কেন আমি এই জগণ্য মিথ্যা মামলার আসামী হলাম?
কেন অনর্থক আমার মত নির্দোষ নিরপরাধ ছেলে কে আসামী করে এই নৃশংস হত্যাকান্ড টা কে প্রশ্ন বিদ্ধ করলেন?
আল্লাহ্ রাহমানুর রাহীম বেশক জানে আমি যে নির্দোষ নিরপরাধ সেটা দুনিয়ার আদালতে ও প্রমাণ হবে ইনশাআল্লাহ মৃত্যুর পরেও প্রমাণিত হবে এটা আমার বিশ্বাস
সকলের নিকট দোয়ার দরখাস্ত
আল্লাহ্ যাকে ইজ্জত দান করে পৃথিবীর সমস্ত মানুষ সকলে মিলে চাইলেও তাকে বেইজ্জতি করতে পারে না,
কারণ ইজ্জতের মালিক মহান রাব্বুল আলামিন এই বিশ্বাস টুকু মনেপ্রাণে অতীতে ও ছিল বর্তমানে ও আছে ভবিষ্যতে ও থাকবে” ইনশাআল্লাহ্
