টেকনাফ টুডে ডেস্ক :
সফরকারী শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আজ চট্টগ্রামে শুরু হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে লঙ্কানরা।
প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৬ রান। ওশাদা ফরনান্ডো ১১ ও অধিনায়ক দিমুথ করুণারত্নে ৫ রানে ব্যাট করছেন।
করোনা থেকে মুক্ত হয়ে এই টেস্টে খেলছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ হোসেন ।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চন্ডিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো এবং অসিথা ফার্নান্দো।
