মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন চকরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার তৃনমুল জনপদে নানাভাবে পিছিয়েপড়া নারীদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করছেন চকরিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এক (মহিলা ভাইস চেয়ারম্যান) ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি জেসমিন হক জেসি চৌধুরী। ২০১৯ সালে তিনি বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে উপজেলার প্রতিটি জনপদে বঞ্চিত ও দরিদ্র পরিবারের অচ্ছল নারীদের কল্যাণে নিরলশভাবে কাজ করে চলছেন। সেই আলোকে তিনি ইতোমধ্যে উপজেলার তৃনমুল জনপদে ব্যাপক নারী জাগরণ সৃষ্টি করেছেন।
ইতোমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীর সফল প্রচেষ্ঠায় চকরিয়া উপজেলার অন্তত ২৭ জন অচ্ছল ও গরীব পরিবারের নারীদের হাতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষথেকে সেলাই মেশিন উপহার দিয়েছেন। যাতে সমাজে নানাভাবে পিছিয়েথাকা এসব নারীরা সেলাই মেশিন হাতে পেয়ে পরিবার নিয়ে সুন্দর জীবনে বেঁেচ থাকার নতুন দিশা পেয়েছেন।
তৃনমুলে বঞ্চিত নারীদের কল্যাণে কাজ করার মাধ্যমে সুন্দর সমাজ পরিবর্তনে অসাধারণ অবদান রাখার ফলশ্রæতিতে চলতি ২০২০ সালে আর্ন্তজান্তিক নারী দিবসে চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পদকে ভুষিত হয়েছেন।
বাংলাদেশ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের জুরীবোর্ড কক্সবাজার জেলা থেকে নারী জাগরণের প্রতিকৃত হিসেবে চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননায় ভুষিত করেছেন।
গত ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস-২০২০ উপলক্ষ্যে রাজধানী ঢাকাস্থ ইকোনোমিকস রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর হাত থেকে নির্বাচিত নারী জাগরণের প্রতিকৃত চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহন করেন।
বাংলাদেশ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এ্যাড. মনির হোসেনের সভাপতিত্বের অনুষ্ঠানে মূল প্রবন্ধক ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ব্যারিস্টার জাকির আহমেদঅ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুহাম্মদ আতাউল­াহ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম, অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান। বক্তব্য রাখেন শাহ আলম চুন্নু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী।
মাদার তেরেসা গোল্ডেন এ্যাওর্য়াড সম্মাননা প্রাপ্তিতে অনুভুতি জানিয়ে চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি জেসমিন হক জেসি চৌধুরী বলেন, আর্ন্তজাতিক নারী দিবসে এই অর্জন আমাকে আগামীদিনে সমাজের অবহেলিত ও নানাভাবে পিছিয়েপড়া অচ্ছল নারীদের কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। আমি চাই একটি সুন্দর সমাজ বির্নিমান করতে হলে সবাইকে বঞ্চিত ও অবহেলিত নারীদের অধিকার নিয়ে কাজ করতে হবে। নারী নির্যাতন, বাল্য বিয়ে ও ইভটিজিং বন্ধে রুখে দাঁড়াতে হবে। সর্বপুরি নারী সমাজের প্রতি বৈষম্যহীন দুর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা মহিলা ভাইস জেসি চৌধুরী বলেন, অতীতের মতো আগামী দিন গুলোতেও আমি চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে সকলস্তরের নারীদের কল্যাণে কাজ করতে চাই। নারীদেরকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রশিক্ষন কর্মশালার মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। সবার সহযোগিতা ও অনুপ্রেরণা অব্যাহত থাকলে ইনশাল্লাহ একদিন চকরিয়া উপজেলা হবে নারী জাগরণের সুন্দর জনপদ। #