বিশেষ প্রতিবেদক : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সুত্র জানায়, ৩রা মে ভোর ৪টারদিকে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এইচ ব্লকে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একই ক্যাম্পের ব্লক-জি/৫ এর বাসিন্দা ফজল হকের পুত্র আক্তার হোছন (২০), শেড নং-৬৪৪/০৮ এর বাসিন্দা জাহিদ হোসনের পুত্র মোঃ হাসান (১৮), শেড নং-৬৫৮/১ এর বাসিন্দা আব্দুল হামিদের পুত্র মোহাম্মদ নূর (২০), শেড নং-৬৪৫/১ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র সাইফুল রহমান (১৮), এফসিপিএন-৪০২৪৭০ এর বাসিন্দা মৃত আবু জাফরের পুত্র নুরুল আমীন (২৪), শেড নং-৪০২/০৪ এর বাসিন্দা মিয়া হোসনের পুত্র শাহিন (১৯), শেড নং-৬৪৭/০৪ এর বাসিন্দা মোঃ শমসের আলমের পুত্র মোঃ ইলিয়াস (৩০), শেড নং-৬৪৭/০৪ এর বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোঃ রফিক (১৮), শেড নং-৬৪৮/০২ এর বাসিন্দা কামালের পুত্র খাইরুল আমীন (১৯) এবং শেড নং-৬৪৬/৬ এর বাসিন্দা মৃত শহর আলীর পুত্র মোঃ ইলিয়াস (২২) কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেফতারকৃত ১নং ব্যক্তি হত্যা মামলার আসামী। এছাড়াও গ্রেফতারকৃত ডাকাতরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত। টেকনাফ মডেল থানার-০৫ (০৪) ২০২২ইং মামলায় গ্রেফতারকৃত রোহিঙ্গা ডাকাতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
