শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে পরিত্যক্ত একটি দেশীয় তৈরী লম্বা বন্ধুক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের ধৈয়ারবাপেরপাড়া দুগর্ম পাহাড়ের একটি ঝুপটি ঘর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনর নির্দেশে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী ও এসআই মাইনুদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী লম্বাবন্ধুক উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী।
