নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অন্যের জায়গায় জোরপুর্বক বাড়ী নির্মাণের চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষের লোকজন। এসময় ভুক্তভোগী পরিবার সদস্যরা বাধাঁ দেয়ায় উল্টো জড়িতরা হামলা ও ভাংচুর করেছে। কেটে তছনছ করে দিয়েছে বাড়ির চালার টিন। হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার গ্রামে ঘটেছে এ হামলা ও ভাংচুরের ঘটনা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার মৃত ওবাইদুল হাকিমের পুত্র রুহুল আমিন তার আপন সহোদর ও বৃদ্ধা মাতাকে নিয়ে বাড়িতে যৌথ পরিবারে শান্তিতে বসবাস করে আসছেন।
কিন্তু লোভের বশবর্তী হয়ে স¤প্রতি সময়ে পাশ্ববর্তী মৃত মনিরুজ্জামানের পুত্র আনোয়ার হোসেন, ইমাম হোসেন, নুরুল হোসেন, আলী হোসেন, দিল মোহাম্মদ দিলু ও নুরুল কবির গং রুহুল আমিন গং এর বসতভিটার কিছু অংশ জবর দখল করে পাকা বাড়ী নির্মাণের কাজ শুরু করে। এসময় বাড়ি মালিক রুহুল আমিন এবং তাঁর পরিবার তাতে বাঁধা প্রদান করেন। তারপরও অভিযুক্তরা তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বড়ধরণের সংঘাতের আশংকায় রুহুল আমিন গং কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে ১৪৪ ধারার আদেশ চেয়ে একটি এমআর মামলা (নং ৬৩৩) দায়ের করেন।
শুনানীতে বিজ্ঞ আদালত উভয়পক্ষকে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে এবং ওই জমিতে কোন ধরনের স্থাপনা না করে আইনশৃখলা বজায় রাখতে নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ১১ মে আদালতে উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্য দলিলাদি সহকারে পেশ করার জন্য নির্দেশ দেন। এরই আলোকে হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন গং কে কাজ না করতে নিষেধ করে নোটিশ দেন।
এ দিকে পুলিশের পক্ষথেকে নোটিশ পেয়ে আনোয়ার গং ক্ষিপ্ত হয়ে ভাড়াটে দুর্বৃত্তদের নিয়ে বাড়ি রুহুল আমিনের বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তাঁরা রুহুল আমিনকে না পেয়ে বসতঘরে ব্যাপক ভাংচুর করে কেটে দিয়েছে চালার টিন।
বর্তমানে প্রতিপক্ষ আনোয়ার গংয়ের লোকজন বাদি রুহল আমিন, শাহাব উদ্দিনসহ পরিবারের সদস্যদের নারী নির্যাতন, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে। এই অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেযে ভুক্তভোগী রুহুল আমিন বাদী হয়ে সর্বশেষ ১০ এপ্রিল চকরিয়া থানায় একটি সাধারণ ডায়রী (নং৩৮৬) রুজু করেছেন। পরিবারটি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। ##
