নিজস্ব প্রতিবেদক : চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মামলার আসামি প্রার্থী হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় এলাকাবাসি জানান, ২০১৭ সালে কোনাখালী ইউনিয়নের পুর্ব কোনাখালী সিকদারপাড়া এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা চেষ্ঠা করা হয়। এ ঘটনায় পুর্ব কোনাখালী সিকদারপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে এনামুল হক বাদি হয়ে একটি মামলা রুজু করেন। যার জিআর নং ৩৫৫/১৭, ধারা ৩২৬/৩০৭)। এতে আসামি করা হয় একই গ্রামের নুর আহমদের ছেলে মনজুর আলমকে।
মামলার বাদি এনামুল হক অভিযোগ করে জানান, মামলায় আসামি মনজুর আলমের নামে আদালতের পরোয়ানা রয়েছে। তারপরও তিনি এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এমনকি মাতামুহুরী পুলিশ ফাঁিড়তে এব্যাপারে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।
স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, মামলার আসামি মনজুর আলম বর্তমানে কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রার্থী হবার চেষ্টা করছেন। তিনি সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে এলাকায় প্রচার করছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দলের দায়িত্ব পালনে পরিচ্ছন্ন নেতাকে আমরা চাই। #
