হ্নীলা উত্তর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ; আলী আহমদ সভাপতি ও রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে আলী আহমদ মেম্বারকে সভাপতি, রফিকুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলাম হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠিত হয়েছে।
2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
৮এপ্রিল বিকাল ৩টায় হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন মাঠে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আহবায়ক আলী আহমদ মেম্বারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মাওলানা নুর মোহাম্মদ নুরানীর পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ¦ শাহজাহান চৌধুরী। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাশেম সিআইপি। প্রধান বক্তা হিসেবে উপসিস্থত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিমুল মোস্তফা, যুগ্নসম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদস্য সচিব জুনাঈদ আলী চৌধুরী, হ্নীলা উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আবছার কামাল নোবেল, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক আলী আকবর মেম্বার, উত্তর শাখার সভাপতি হাজী ফিরোজ আহমদ, শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাঈল মেম্বার, সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক মৌলভী আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদলক ওসমান গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, কক্সবাজার জেলা যুবদলের সহশ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, টেকনাফ উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক জামাল সাদেক, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সৌদিয়া প্রবাসী বিএনপির সহসভাপতি হাজী ফরিদ আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল হুদা, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

এছাড়া বক্তব্য রাখেন হ্নীলা উত্তর শাখা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক মাষ্টার জামাল হোছাইন, যুগ্নআহবায়ক ফায়সাল আমিন জয়, টেকনাফ পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোক্তার হোসেন বাপ্পী, উপজেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক এডভোকেট ফায়সাল, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, হ্নীলা উত্তর শাখা বিএনপির যুগ্নআহবায়ক ফরিদ আহমদ বাবুল, নুরুল আলম, আশ্রাফ আলী মিয়া, আব্দুর রশিদ, আবু তালেব, আব্দুল খালেক, শাহজাহান মাহমুদ, আব্দুল হাই, মৌলভী ইউছুপ, জালাল উদ্দিন, শফিকুল আলম, হ্নীলা উত্তর শাখা যুবদলের মোঃ হারুন অর রশিদ প্রবাদ, টেকনাফ উপজেলা বিএনপির সদস্য রাশেদুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম হৃদয়, হ্নীলা উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাশেম, হ্নীলা উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি জাহেদ হোসাইন, সাধারণ সম্পাদক শামসুদ্দিন, হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক জামাল হোছন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলম শাহীন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফায়সাল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফরিদ, হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক আব্দুর রহিম,সরওয়ার কামাল, মোহাম্মদ হোছাইন, শফিকুল ইসলাম বাপ্পী, হ্নীলা উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসুদ্দিন বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান কৌকব, সহসভাপতি মোহাম্মদ শাহ প্রমুখ।

এতে বক্তারা বলেন, বর্তমান আমলা নির্ভর স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল বিএনপি শক্তিশালী করার বিকল্প নেই। জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর দিক নির্দেশনায় আমরা তৃণমূল বিএনপি আরো শক্তিশালী এবং কার্যকর করার পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে একটি সুখী-সমৃদ্ধশালী বিএনপি গড়ে তোলার বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভূলে বিএনপিকে শক্তিশালী করে গণমানুষের অধিকার আদায়ের গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপির বিকল্প হতে পারেনা। আজকে যারা দলের নেতৃত্বের হাল ধরবেন তারা তৃণমূল নেতাকর্মীদের খবরা-থবর রাখবেন। আজকে যারা নির্বাচিত হবেন তাদের নেতৃত্বে অত্র এলাকা জাতীয়তাবাদী শক্তির ঘাঁটিাঁহসেবে গড়ে উঠুক এই প্রত্যাশা করি।

প্রথম অধিবেশন শেষে কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আলী আহমদ মেম্বারকে সভাপতি, রফিকুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির কমিটি গঠিত হয়। উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ###