নিজস্ব প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ ও এপিবিএন সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্র নিয়ে দুই রোহিঙ্গাসহ ৩জনকে আটক করেছে।
সুত্র জানায়, ৭ এপ্রিল ভোররাত সাড়ে ৪টায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই হোসাইন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলা নাটমোরা পাড়ার শামসুল আলম দর্জির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ মৃত সোলতান আহমদের পুত্র আব্দুল মালেক (৪৫) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে একই সময়ে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ডাকাতির গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ‘সি’ ব্লকস্থ ৫ ট্যাংকির মোড় এলাকায় অভিযান চালিয়ে পালানোর সময় ধাওয়া করে রোহিঙ্গা ডাকাত এইচ ব্লকের ৬১৬/১ শেডের বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র মোঃ সাদ্দাম (২২) এবং একই ব্লকের ৬১৫/১ নং শেডের বাসিন্দা মৃত মোহাম্মদ হোছনের পুত্র আব্দু সালাম (৬০) কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থাকা ২টি এলজি, ২রাউন্ড তাঁজা গুলি ও ৩ রাউন্ড খালি খোসা পাওয়া যায়।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, অস্ত্র,বুলেট ও খোসাসহ আটক রোহিঙ্গা দূবৃর্ত্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
