খাঁন মাহমুদ আইউব : টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থা জেনুসাইড ওয়াচ আমেরিকা এর প্রতিনিধিদল।
রবিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ১৯ নং রোহিঙ্গাক্যাম্প পরিদর্শনে আসে সংস্থাটির প্রতিষ্টাতা সভাপতি গ্রেগরী এইচ স্ট্যানটন এর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় তারা ক্যাম্প ইনচার্জের সাথে দেখা করেন এবং ২০১৭ সালে মিয়ানমারে গনহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে দুপুর ২টার সময় তারা ক্যাম্প ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
