টেকনাফে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক বন দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে বন সংশ্লিষ্টদের নিয়ে উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপনের মাধ্যমে আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে।
h 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২১মার্চ সকাল ১০টায় আন্তর্জাতিক বন দিবস-২০২২ইং উপলক্ষ্যে বন সংরক্ষণের অঙ্গিকার “ টেকসই উৎপাদন ও ব্যবহার” প্রতিপাদ্য নিয়ে হোয়াইক্যং মধ্য হ্নীলা বনবিট অফিস হতে এক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিস প্রাঙ্গনে এসে মিলিত হয়। এরপর উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান টেকনাফ সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে এবং মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার। এতে বক্তব্য রাখেন বন বিট কর্মকর্তা আমজাদ হোসেন,ঝিমংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য মোঃ জাকারিয়া,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মঈনুল ইসলাম চৌধুরী,কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সুশাসন ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, সুশীল সমাজ প্রতিনিধি, টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সদস্য প্রমুখ।
h 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আলোচনা সভায় বক্তারা সভাপতি ও প্রধান অতিথি বলেন,উপস্থিত ভিসিএফ,পিএফ ও সিপিজি সদস্য আমরা সকলেই স্থানীয় জনগণ হিসেবে নৈতিক চেতনা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে আগামী প্রজন্মের জন্য বন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় ভূমিকা অব্যাহত রেখেছি। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে বনের নীতিমালা বিরোধী কোন কাজে যাতে লিপ্ত না হয়। এর ব্যতিক্রম হলে স্বেচ্ছায় এ দায়িত্ব থেকে আমাদের সরে যাওয়া উচিত। বিশ্ব সর্ব প্রথম ২০১২ সালে বন দিবস পালন করা হয়েছিল। এখন সারা বিশ্বের ১৯৩টি দেশে আন্তর্জাতিক বন দিবস পালিত হচ্ছে। আজকের বন দিবসের প্রতিপাদ্য আমাদের স্থায়িতশীলভাবে উন্নয়নের চিন্তা করতে হবে। সীমিত সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে এবং সিপিজি সদস্যদেরকে আন্তরিকতা ও বন বিভাগের সাথে যৌথ সমন্বয়ে কাজ করতে হবে। যাতে আমরা বন, বনজ সম্পদ রক্ষায় যথাযথভাবে ভূমিকা পালন করতে পারি। আজ এই বন দিবস পালনে সার্বিক সহায়তাকারী কোডেক ইউএসএইড নেচার এন্ড লাইফ প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ###