বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪জন মাদক পাচারকারীকে আটক করেছে। এরপর সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ১৪ মার্চ ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই নকিবুতাহ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া নুর আহমদ চেয়ারম্যানের টেক এলাকায় শফিকের চা দোকানের সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের নাজির পাড়ার মোঃ শফিকের পুত্র মোঃ জুয়েল (১৯),মৃত জালাল আহমদের পুত্র মোঃ সিরাজুল হক (২২), পৌর এলাকার ডেইল পাড়ার মৃত আব্দুল খালেকের পুত্র আবুল বশর প্রকাশ বাসের (৬০) এবং মৃত তজুর মুল্লুকের পুত্র আব্দুল করিম (৩০) কে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ###
