সাদ্দাম হোসাইন : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইজিবাইক ও ইয়াবাসহ চালককে আটক করেছে।
সুত্র জানায়, ৭ অক্টোবর সকাল পৌনে ১১টারদিকে র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল যানবাহনে মাদক পাচারের সংবাদ পেয়ে উত্তর মিঠাপানির ছড়া ব্রীজের দক্ষিণ পাশে পাঁকা রাস্তায় অবস্থান নেয়। সেখানে কোন কারণ ছাড়া এক ইজিবাইক চালক সন্দেহজনকভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে তার ব্যাটারী চালিত ইজিবাইকে অভিনব কায়দায় ফিটিং ইয়াবা আছে বলে স্বীকার করে। তখন স্বাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইক তল্লাশী করে ৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন ইজিবাইকটি জব্দ করে চালককে আটক করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ইজিবাইকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
