টেকনাফে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী বক্তব্য প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : টেকনাফে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী, বক্তব্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।
275197046 498587918518426 7778558657163031686 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
৮মার্চ সকালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন ২০২২ইং উপলক্ষ্যে টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে এসে শেষ হয়। এরপর স্কুল শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ শওকত ওসমানের সঞ্চালনা অনুষ্টিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সাব্বির আহমদ।
275118865 355365293153136 6046934595743024238 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর ছাত্রীদের মধ্য থেকে ১০ জন ছাত্রী এবারের প্রতিপাদ্য বিষয় ” টেকসই আগামীর জন্য আজ লিঙ্গ সমতা” বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে আলোচনা সভায় ীংশ-গ্রহণ করেন পিএফ প্রতিনিধি গোলাপ জান, শাহিদা আক্তার, সহ ব্যবস্থাপনা কাউন্সিল সদস্য মোঃ আবদুল্লাহ, সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য পারভীন আক্তার, টেকনাফ উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন কর্মকর্তা লামিয়া রাখাইন, ইউএসএইড ‘র নেচার এন্ড লাইফ প্রকল্প কোডেক এর উপ প্রকল্প পরিচালক নারায়ণ দাশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা – ব্যবস্থাপক অসীম বড়ুয়া, জীবিকায়ন কর্মসূচী ব্যবস্থাপক খাদিজা ইসলাম। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতায় সূক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে ৩জনকে তৃতীয়, দ্বিতীয়, প্রথম স্থান নির্ধারণ করেন, তাদেরকে পুরস্কার বিতরণ ও স্কুল প্রাঙ্গণে একটি ফলদ ও ঔষধি জলপাই চারা রোপনের মাধ্যমে সভাপতি ও প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
275143425 995280814449116 3418603964674264547 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর