শ.ম.গফুর, উখিয়া :
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন দক্ষ রাষ্ট্র পরিচালক। বংগবন্ধুর তনয়া হিসেবে পিতার পদাঙ্ক অনুসরণ করে বিচক্ষণ নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। ৭৫ সালে বংগবন্ধুকে হত্যার পর যত সরকার রাষ্ট্র পরিচালনা করেছে ,তারা দেশ ও জনগণের কথা চিন্তা করেনি। তারা ব্যস্ত ছিল নিজেদের আখের গোঁছাতে। ক্ষমতা ছাড়ার পর দেশে খাদ্য ঘাটতি,বিদ্যুৎ ঘাটতি,অনিয়ম -দুর্নীতিতে নিমজ্জিত ছিল দেশ। সরকারী কোষাগার ছিল খালী। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় এসে খাদ্য ঘাটতি রোধ,বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, দেশব্যাপী উন্নয়নের জোয়ার বয়ে যায়। পরবর্তী ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে কৃষি বিপ্লবের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে খাদ্যের বিশাল মজুদ। বাইরের দেশে রপ্তানি করেছে। রয়েছে সরকারি তহবিল। সারাদেশে এখন উন্নয়ন অগ্রযাত্রা সৃষ্টি হয়েছে। ২০২১ সালের মধ্য বাংলাদেশ মধ্যবিক্ত দেশে পরিনত হতে চলছে। ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিত লাভ করবে। নগর -মহানগর ছাড়িয়ে এখন প্রত্যান্ত গাঁও গেরামে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে তা চোঁখ ধাঁধানোর মত। ঘুমধুমের মত অজঁপাড়া গাঁয়ে যে স্থল বন্দর -সীমান্ত হাট,মৈত্রী সড়ক ও রেললাইন প্রকল্প বর্তমান সরকারের উন্নয়নের রোল মডেল। যে গুলো নজির সৃষ্টি করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও নৌকা প্রতীকে সঠিক রায় দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসান। দেখবেন বহির্বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে যাবে। বর্তমান সরকারের এসব ভুয়ঁশী উন্নয়ন অগ্রযাত্রায় সাধীনতা বিরোধী চক্র মাথা ছাড়া দিয়ে ওঠেছে। সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশপ্রেমিক জনতাকে এসব বিষয়ে থাকতে হবে। শুক্রবার সকাল ৯ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের প্রস্তাবিত স্থল বন্দর পরিদর্শন করে কাস্টমস স্টেশনস্থ এক ব্রিফিংয়ে উপরোক্ত কথাগুলো বলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচীব অশোক মাধব রায়,নৌবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, পার্বত্য বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান কৈশৈলা মার্মা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ, বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত আচার্য্য,বান্দরবানের পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, বালুখালীস্থ কাস্টমস এর সহকারী রাজস্ব নুরুল মোস্তফা কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক শফিউল্লাহ, তসলিম ইকবাল চৌধুরী, আবু তাহের কোম্পানি,ইমরান মেম্বার, ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী প্রমুখ।
