হ্নীলা গোল্ডকাপে হোয়াব্রাংকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে নয়াবাজার ; ৪ঠা ফেব্রুয়ারী ফাইনাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ ট্রাইবেকারে ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাংকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনাল খেলা নিশ্চিত করেছে। ফাইনাল খেলায় হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশ এবং নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশের মোকাবেলা করবে।
271774663 623057355435802 2514996563770891327 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৮জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২য় আসরের ২য় সেমিফাইনাল খেলায় নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ এবং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাং একাদশ মুখোমুখী হয়। অতিথি খেলোয়াড় সমৃদ্ধ উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য করে তোলে। কিন্তু গোলের দেখা না পাওয়ায় খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
272157085 521107692767260 4478458334725142622 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হয়। এরপর উভয় দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে কোন দলই গোলের দেখা না পাওয়ায় সমর্থকেরা উদ্বিগ্ন হয়ে উঠে। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী খেলার সমাপ্তি ঘোষণা করেন। এরপর টান টান উত্তেজনার মধ্যে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অত্র টূর্ণামেন্টের স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৮নং জার্সিধারী খেলোয়াড় মেহেদী।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবুল কাশেম কুতুবী,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন কায়সার মুবিন ও জয়নাল আবেদীন।

আগামী ৪ঠা ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের স্বপ্নের ফাইনাল খেলায় নয়াবাজার আব্দুল্লাহ ফুটবল একাদশ এবং হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশ মুখোমুখী হবে। ###