নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ (৭০) আর নেই। বুধবার দিবাগত রাত পৌঁনে ২টার দিকে তিনি ইন্তিকাল করেছেন (ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ হারবাং ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিরানের পিতা।
মরহুমের বড়ছেলে ব্যবসায়ী মোঃ শাহজাহান জানান, বুধবার রাত ১টার দিকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে তাকে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে নেয়ার পথে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭জানুয়ারি) দুপুর দুইটায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মুক্তিযোদ্ধার নামাযে জানাযা রাস্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে স্থানীয় মসজিদ কবরস্থানে সমাহিত করা হয়। ##
