বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১-২২ইং ২য় আসরের নকআউট পর্বের ৩য় খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে দক্ষিণ ফুলের ডেইল ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মৌলভী বাজার ক্রীড়া পরিষদ।
২২জানুয়ারী ২০২২ইং (শনিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের নক আউট পর্বের খেলা দক্ষিণ ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম মৌলভী বাজার ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি দেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ আর পাল্টা আক্রমণ অব্যাহত রাখে। উত্তেজনায় খেলা এগিয়ে চললেও নির্ধারিত সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করে। পরবর্তী রাউন্ড নিশ্চিত করার জন্য খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ ৪-৩ গোল ব্যবধানে হ্নীলা দক্ষিণ ফুলের ডেইলকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক ফায়সাল।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবু ছৈয়দ,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন জয়নাল আবেদীন, কামরুল আহসান এবং ৪র্থ রেফারী ছিলেন মফিজুর রহমান কানন। ###
