নাইক্ষ্যংছড়িতে নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে দিনব্যাপী এমব্রয়ডারি সেলাই প্রশিক্ষন উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবান জেলার সাত উপজেলার মধ্যে সর্বপ্রথম নাইক্ষ্যংছড়িতে দিন ব্যাপী ৩১ জন মহিলাদের মাঝে এমব্রয়ডারি সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালনায় প্রশিক্ষণের মাধ্যমে নারীর আর্থ সামাজিক কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির লক্ষে বান্দরবান জেলা পরিষদ এর অর্থায়নে এবং বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ট্রেনিং সেন্টারে দিন ব্যাপী এমব্রয়ডারি সেলাই প্রশিক্ষণ কর্মসূচি আরম্ভ করা হয়।
3 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক্। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়াই মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো,ইমরান, বান্দরবান জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সহকারি ও প্রশিক্ষক চিং মে মার্মা, এমব্রয়ডারি প্রশিক্ষক হালিমা খাতুন,আলিয়া আক্তার প্রমূখ।
2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য যে, প্রশিক্ষণের মাধ্যমে নারীর অার্থ সামাজিক কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির লক্ষে উপজেলায় অনুষ্ঠিত দিন ব্যাপী এমব্রয়ডারি সেলাই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদানকৃত ৩১ জন অসহায় মহিলাদের নিয়ে প্রশিক্ষণ করা হয়।
পরর্বতীতে ওই ৩১জন প্রশিক্ষণার্থীদের মাঝে এমব্রয়ডারি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানান বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক্।