নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সদস্য কালাভূলুকে আটক করেছে।
সুত্র জানায়,১৪ জানুয়ারী (শুক্রবার) দুপুর সাড়ে ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা আলীখালী ঠাকুর পাহাড়ের পাদদেশে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিততি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা উত্তর আলীখালীর নুরুল কবিরের পুত্র জাফর আলম ওরফে কালাভূলু (৩০) কে ১টি বস্তাসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি তল্লাশী চালিয়ে ৩টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাঁজা কার্তুজ ও ১৮হাজার পিস ইয়াবাপাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ধৃত ডাকাত সদস্যের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সে শাহ আলম গ্রুপের সক্রিয় সদস্য। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
