টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফে বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সাড়ে ১১টার দিকে বিজিবির একটি টীম চৌধুরী পাড়া প্রধান সড়কে অভিযান চালিয়ে জাহেদ হোসেন (১৬) নামে এক কিশোরকে ২৯শ ২১ পিচ ইয়াবাসহ আটক করে।
এদিকে টেকনাফ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সন্ধা সাড়ে ৭টায় সঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফেরদৌস (৩০) নামে এক ব্যক্তিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক করেন। সে সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
অপরদিকে থানার উপপরিদর্শক জয়নাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬১ পিচ ইয়াবাসহ রোজী বেগম নামে এক নারীকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন।
