টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম অসুস্থ, হাসপাতালে ভর্তী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি।
টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তী হয়েছেন।

আজ বুধবার (০৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় তাকে ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

টেকনাফ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়র আজই টেকনাফ থেকে ঢাকা যান। সেখানে যাওয়ার বিকালের দিকে অসুস্থতা বোধ করলে হাসপাতালে ভর্তী হন। তবে মেয়রের অসুস্থতা গুরুত্বর কিছু নয় বলে জানান তিনি।

এদিকে মেয়রের ব্যক্তিগত সহকারী মো, আলমগীর জানান, সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য গত ২৬ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে হাজী মো ইসলাম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে তৃতীয়বারের মতো টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হন।

তিনি সাবেক সাংসদ আব্দুর রহমান বদির চাচা।

  • টেকনাফ
  • পৌরসভা
  • বদি
  • মেয়র
  • হাজী ইসলাম