নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদে ৪ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সাহারবিল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সর্বসাধারণের জন্য ব্যক্তিগত তহবিলের উদোগে গণভোজের আয়োজন করেছেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী।
তাঁর আগে এদিন দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১(চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্ট, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঠিকাদার আবদুল হাকিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজল কাদের, চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আমির হোসেন আমু। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাহারবিল ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় সাহারবিল ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব, মাদারাসার সুপার, শিক্ষকরা মোনাজাতে অংশ নেন। এরপর সাহারবিল ইউনিয়ন ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মোট চার হাজার মানুষের মাঝে গণভোজ সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। ##
