নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বার মেম্বার নির্বাচিত হয়েছেন ৩নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলহাজ মো.শওকত আলী। গত ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে ফুটবল প্রতীকে সর্বোচ্চ ৮২৬ ভোট পেয়ে পুনরায় ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন শওকত আলী।
নির্বাচনে ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও বিজয়ী ইউপি মেম্বার শওকত আলী সর্বোচ্চ ভোট পেয়েছেন। একইভাবে ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে ৩নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন ন্যায় বিচারক ও শিক্ষানুরাগী পরিচ্ছন্ন সমাজকর্মী শওকত আলী। তাঁর আগে তিনি ওয়ার্ডের সাবেক মেম্বার মারা গেলে উপ-নির্বাচনে বিজয়ী হন। মুলত এলাকার উন্নয়ন ও জনগনের বিপদে আপদে পাশে থেকে কাজ করার কারণে শওকত আলী ওয়ার্ডবাসি তথা জনগনের মাঝে বিপদের বন্ধু হিসেবে আর্বিভুত হন। সেই প্রেক্ষাপট থেকে তিনি এবারও বিপুল ভোটে জয়ী হয়েছেন।
এদিকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আলহাজ মো.শওকত আলী সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শোকরিয়া প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ, আওয়ামীলীগের নেতাকর্মী সবার প্রতি। একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচনে নিয়োজিত প্রশাসনের সর্বদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের প্রতি।
তিনি বলেন, একটি অবাধ সুষ্ট ও সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ, নির্বাচনে দায়িত্বপালনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহকারি পুলিশ সুপার, উপজেলা নির্বাচন কর্মকর্তা, চকরিয়া থানার ওসি, পিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র্যাব, আনসার সদস্যসহ নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইউপি মেম্বার শওকত আলী বলেন, আমার এই বিজয়ে শারথী হবেন আমার ৩নং ওয়ার্ডের আপামর জনসাধালণ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। তাদের ভালোবাসা ও সমর্থন ছিল বলেই বিজয়ের পথে আমাকে সাহস যুগিয়েছে। দলের নেতাকর্মীকে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, সামনে এগিয়ে যেতে সাহস দিয়েছেন।
আমি সেইজন্য সর্বস্থরের জনসাধারণ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সহযোগিতায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র মাননীয় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পক্ষে সম্ভব তা প্রমাণ হল। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি।#
