দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নই..লেঙ্গুরবিল মহিউসসুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার সালানা জলসায় বক্তারা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
টেকনাফ সদরের নারী শিক্ষার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান লেঙ্গুরবিল মহিউসসুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শনিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলম, ইসলামিক ফা্উন্ডেশন কক্সবাজার উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী, সহকারী পরিচালক সরওয়ার আলম, টেকনাফ ফিল্ড সুপার ভাইজার আমির হোসেন, মাষ্টার ট্রেইনার মাওঃ আমানুল্লাহ প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইসলামে নারী শিক্ষার গুরত্ব রয়েছে।নারী শিক্ষায় অত্র পতিষ্ঠান অগ্রনী ভুমিকা রাখবে।মাদ্রাসার উন্নয়নে এলাকার সর্বসাধারনে এগিয়ে আসার আহবান জানান তিনি।

খাজা আহমদ মিয়াজী বলেন, ইসলামে নারীদের ন্যায্য অধিকার দিয়েছে। কিন্তু দ্বীনি শিক্ষার চর্চা না থাকায় সমাজ নারীদের অবহেলা করে যাচ্ছে।নারীরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।সমাজ উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভুমিকা রাখতে হবে।দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে নারী শিক্ষার কোন বিকল্প নেই।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দৈনিক কক্সবাজার বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক, টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ হোছাইন সভায় সভাপত্বিব করেন ও আগত মেহমানদের স্বাগত জানান।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাষ্টার জয়নাল আবেদ্বীন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় তাকরির পেশ করেন মহেশ খালীর মাওঃ আখতারুল করিম আল কাদেরী, চট্রগ্রাম হালিশহর দাখিল মাদ্রাসার মাওঃ জাফর আলম হোয়াইক্যংয়ের মাওঃ আবুল হাশেম নুরী, রাজার ছড়া কেন্দ্রীয় মসজিদের খতিব নুরুল আলম কুতুবী,মাওঃ আখতার হোসাইন,হাফেজ সাইফুল ইসলাম।