বার্তা পরিবেশক : হ্নীলা পূর্ব লেদার আলহাজ্ব জালাল আহমদের সহধর্মিনী নুর বেগমের ১ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।
২০ডিসেম্বর (সোমবার) সকালে হ্নীলা পূর্ব লেদার আলহাজ্ব জালাল আহমদের বাস ভবনে সহধর্মিনীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঈছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআনের আয়োজন করা হয়। এরপর মরহুমার কবর জিয়ারতের পর এতিম-দুস্থদের জন্য খাবার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর আলহাজ্ব জালাল আহমদের স্ত্রী, আবু বক্কর, আবু তাহের, আবু মুছা, হাসান মুরাদ ও তৌহিদুল ইসলাম রাজুসহ গর্বিত দুইবোনের জননী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়ে, নাত-নাতনী, আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমার বিদেহী আত্নার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়। ###
