জাহাঙ্গীর আলম,টেকনাফ।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওর্য়াড কান্জরপাড়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে ব্যাপক ক্ষয়ঁক্ষতি হয়েছে এখনো উক্ত এলাকাতে কোন ধরনের সাহায্য পৌছেনি।লন্ড বন্ড হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে গেছেন হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গাফ্ফার ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এস আই,ইকরাম উজ্জামান।উক্ত কান্জর পাড়া ৫নং ওয়ার্ডে প্রায় দুই হাজার পরিবারের বসবাস তার মধ্যে ২শত ঘড়বাড়ি একেবারে ভেঙ্গে বিলিন হয়ে যায়। আর ৪শত ঘড়বাড়ি প্রায় নষ্ট হয়।৫নং ওয়ার্ড এলাকার মধ্যে পশ্চিম দিকের গ্রাম গুলি বেশি ক্ষয়ঁক্ষিত হয়েছে গ্রাম গুলি হল,বরবিল,বাগগুনা,নতুন মোড়া ,এবং কান্জরপাড়ার উত্তর মাতা বাজারের পশ্চিমে।কান্জর পাড়ায় অবিস্থিত হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের পাশের গ্রাম ও কান্জর পাড়া দক্ষিণ মাতা এবং কবির ও মোহাম্মদের পাহাড়ের দক্ষিণ নয়াপাড়া রোড গ্রাম গুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও গ্রাম গুলি যাওয়ার রাস্তাও ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।নয়াপাড়া বটতলি গ্রামের ভিতরের পাহাড়ের বসবাস রত ঘড়বাড়ি গুলিও ঘূর্ণিঝড় মোরা আঘাতে ক্ষতি হয়েছে।গাছপালা,গরু,ছাগল সহ প্রয়োজনীয় জিনিজ পত্র নষ্ট হয়ে গেছে।ব্যাপকহারে আরো ক্ষঁতিগ্রস্থ হয়েছে দুইটি বিদ্যালয়,কান্জরপাড়া মডেল একাডেমি ও কান্জরপাড়া উচ্চ বিদ্যালয়।উক্ত বিদ্যালয় দুইটি ভেঁঙ্গে মাটির সাথে মিশে যায়।ঘুর্ণিঝড় মোরা আঘাহানার পর সকাল থেকে প্রতিটি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত দের খুঁজ খবর নেন উক্ত ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গাফ্ফার।ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ গুলি তাকা,খাওয়া,চিকিৎসা,সেবা টিকমত পাচ্ছেনা।হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গাফ্ফার জানান, ঘূর্ণিঝড় মোরা আঘাতে ক্ষঁতিগ্রস্থ গ্রাম গুলিতে সকাল থেকে পরির্দশনে গিয়ে দেখি মোরা আঘাতে শত শত বাড়িঘড় ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে।অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে তেমন কোন চিকিৎসা সেবা পাচ্ছেনা।তারা মানবেতার জীবন যাপন করে যাচ্ছে আমরা যতটুকু পারতেছি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আমি সরকারে প্রতি আহবান জানাই যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ গ্রাম গুলিতে ত্রাণ সামগ্রি যেন পাঠায়।এবং ঘড়বাড়ি হারা লোকজন এখন খোলা আকাশের নিজে বসবাস করে যাচ্ছে। দুইটি বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা পড়ালেখা করে আসতেছে সেই বিদ্যালয় সমূহ সম্পুন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে এসব সংস্কার করা খুবই জরুরী।
