হ্নীলা রংগে ইলাহী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলা কাল থেকে শুরু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা রংগে ইলাহী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২১-২২ইং এর সেমিফাইনাল খেলা আগামীকাল বিকাল থেকে শুরু হবে। এতে অংশগ্রহণকারী দলসমুহকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯ ডিসেম্বর বিকাল ৩টায় রঙ্গিখালী ইয়ং ব্রাদার্স ক্লাব আয়োজিত নিজস্ব মাঠে অত্র টূর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখী হবে আলীখালী স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিটি হ্নীলা। ২১ ডিসেম্বর ২য় সেমিফাইনালে মুখোমুখী হবে ফুলের ডেইল হ্নীলা বনাম মোচনী স্পোর্টিং ক্লাব।

আকর্ষণীয় এই খেলা দেখে আগামী প্রজন্মদের খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের ক্রীড়ামোদীদের প্রতি টূর্ণামেন্ট পরিচালনা কমিটি আহবান জানিয়েছেন।